ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার

সংবাদ লাইভ
আগস্ট ১৫, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে স্মৃতিস্মারক হিসেবে খালেদা জিয়ার পছন্দের ফুল কৃষ্ণচূড়া গাছ রোপণ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মিনার হোসেন।

শনিবার (১৫ আগস্ট) বিকাল ৫ টার জিয়া উদ্যানে মসজিদের রাস্তার পাশে তিনি গাছটি রোপণ করেন। এসময় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে মিনার হোসেন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কৃষ্ণচূড়া ফুল পছন্দ করতেন। আজ তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে এদেশের উনার অবদানকে স্মরণ করে আমিও জিয়া উদ্যানে একটি কৃষ্ণচূড়া ফুলের গাছ রোপন করলাম ওনার স্মৃতিস্মরণে।

তিনি বলেন, এই গাছটি শুধু একটি বৃক্ষ নয়, এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবে বেড়ে উঠবে। আমি এবং আমাদের নেতাকর্মীরা গাছটি যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বেড়ে উঠতে পারে, সে দায়িত্ব নিচ্ছি।

ছাত্রদল নেতা মিনার আরও বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সবুজায়ন ও পরিবেশ সচেতনতা বাড়ানো প্রয়োজন। যেসব স্থানে পুরোনো গাছ ঝড় বা অন্য কোনো কারণে নষ্ট হয়ে গেছে, সেসব স্থানে নতুন গাছ লাগানোর উদ্যোগ অব্যাহত রাখা উচিত।

কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা জানান, এদেশের শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের প্রতি বেগম খালেদা জিয়ার মমত্ববোধকে স্মরণ করে প্রতীকীভাবে তাঁর পছন্দের কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়েছে। একই সঙ্গে গাছটির নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসাথে, তিনি বৃক্ষরোপণের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে সারাদেশের শিক্ষার্থীদেরকে বছরে অন্তত একটি বৃক্ষরোপণের উদাত্ত আহ্বান জানিয়েছেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।