ঢাকাTuesday , 23 June 2026
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

সরকারবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষিবিদদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Link Copied!

ঢাকা, ২৩ জুন ২০২৬: সরকার ও দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে পতিত ফ্যাসিস্ট, নিষিদ্ধ সংগঠন এবং গুপ্ত ষড়যন্ত্রকারীদের সারাদেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) চত্বরে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কৃষিবিদদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সংলগ্ন খামারবাড়ি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ফার্মগেট হয়ে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মোড় প্রদক্ষিণ করে কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র এবং অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা জনগণ ও দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। তারা দেশের শান্তি, গণতন্ত্র এবং উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ ড. শফিকুল ইসলাম শফিক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি কৃষিবিদ মো. এমদাদুল হক দুলু, কৃষিবিদ শফিকুর রহমান নোবেল, ভেটেরিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর সেক্রেটারি ডা. আহমেদ উল কবীর, সিনিয়র সহ-সভাপতি ডা. আব্দুর রহিম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি কৃষিবিদ ড. মোজাম্মেল হক সোহেল, কৃষিবিদ সাইফুল্লাহ আজাদ, কৃষিবিদ আবু সায়েম মো. তৌহিদুল ইসলাম, ড. মমতাজ আলী, কৃষিবিদ এসএম মুসা তালুকদার চমক, সাবেক ছাত্রনেতা মো. আব্বাস আলী, ডা. শাহাদাত হোসেন পারভেজ, কৃষিবিদ মো. সোহরাব হোসেন সুজন, কৃষিবিদ সামী, কৃষিবিদ শিমুল, যুব উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ আবুল কালাম আজাদ, কৃষিবিদ রিশাদ, তারিফ, রানুসহ শতাধিক কৃষিবিদ নেতা ও কর্মী।

সমাবেশ শেষে দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদ লাইভ/রাজনীতি

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।