ঢাকাশুক্রবার , ৬ নভেম্বর ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কপ-৩১ সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন ববি শিক্ষার্থী সোহেল রানা

জাকিয়া সুলতানা শিমু, ববি প্রতিনিধি
নভেম্বর ৬, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এ অংশগ্রহণের জন্য বাংলাদেশ সরকারের মাধ্যমে ‘পার্টি ওভারফ্লো’ ব্যাজ অর্জন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মো. সোহেল রানা।

আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় এই আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে তিনি বাংলাদেশের তরুণ প্রতিনিধি হিসেবে অংশ নেবেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৈশ্বিক এই জলবায়ু সম্মেলনে দেশের কোনো তরুণ শিক্ষার্থীর অংশগ্রহণকে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য একটি বিরল ও গৌরবের অর্জন হিসেবে দেখা হচ্ছে।

তরুণ এই শিক্ষার্থীর এমন আন্তর্জাতিক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে লোকপ্রশাসন বিভাগের শিক্ষক সিরাজিস সাদিক বলেন, “আমাদের বিভাগের শিক্ষার্থী সোহেল রানার আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ অত্যন্ত আনন্দের ও গৌরবের বিষয়। জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক ও সংকটময় একটি বিষয়ে বিশ্বমঞ্চে তরুণদের ভাবনা তুলে ধরার এই সুযোগ আমাদের জন্য একটি বড় প্রাপ্তি। আমরা তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং বিশ্বাস করি সে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।”

পরিবেশবাদী ও শিক্ষাবিদরা মনে করছেন, আন্তর্জাতিক এই মঞ্চে মো. সোহেল রানার সক্রিয় উপস্থিতি বৈশ্বিক জলবায়ু সংকটে বাংলাদেশের তরুণ সমাজের কণ্ঠস্বরকে আরও জোরালো করবে এবং বিশ্ববাসীর কাছে দেশের ইতিবাচক ভাবমূর্তি ফুটিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।