ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

আইইউবিএটিতে ছাত্রদল নেতা মিনারের উদ্যোগে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩১, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর উত্তরা এলাকায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেন।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকেরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

বৃক্ষরোপণ শেষে মিনার হোসেন বলেন, বাংলাদেশ সবুজ-শ্যামল দেশের পরিচয়ে পরিচিত। তবে অনিয়ন্ত্রিত নগরায়ণ ও পরিবেশের অবক্ষয়ের কারণে দেশের পরিবেশের ওপর চাপ বাড়ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরি এবং সবুজায়নে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যেই আইইউবিএটিতে এ কর্মসূচি পালন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান তিনি।

কর্মসূচিতে আইইউবিএটির সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাওহীদ আহমেদ স্বপ্নীল, যুগ্ম আহ্বায়ক সরকার রিফাত আহমেদ, মেহেদী হাসান তাজ, সাকিব হাসান অন্তর, শাহরিয়ার নাসিম, আমির হামজা ও জুরহামুন নুর ওলি অংশ নেন।
এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক তামাম মাহমুদ অনিক, সহসাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম, উত্তরা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফরহাদ, স্কলারস ইউনিভার্সিটি ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জাবির মাহমুদ ও ছাত্রদল নেতা রাজিবসহ অর্ধশতাধিক নেতা-কর্মী কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।