ঢাকাSunday , 10 December 2023
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বুটেক্সে উদ্বোধন হলো স্কলারশিপ সাপোর্ট অফিস

Link Copied!

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীদের বৃত্তি সংক্রান্ত তথ্য ও সহায়তা প্রদানের লক্ষ্যে ‘স্কলারশিপ সাপোর্ট অফিস’ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রোববার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান অফিসটি শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, BUTEX-GIZ-KiK প্রকল্পের সমন্বয়ক ড. মোহাম্মদ আব্বাস উদ্‌দীন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. মোঃ রিয়াজুল ইসলাম, জিআইজেড বাংলাদেশ অফিসের টেকনিক্যাল এডভাইজর আসাদুজ্জামান রুমন, KiK বাংলাদেশ অফিসের সিনিয়র ডেভেলপার-সাসটেইনেবল সিএসআর মোঃ জাহিদুর রহমান মোল্লা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, স্কলারশিপ সাপোর্ট অফিস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র একটি অফিস নয়, বরং শিক্ষার কেন্দ্র হিসেবে কাজ করবে। সকলকে তা কাজে লাগাতে হবে এবং এর সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ইনকামের প্রবণতা দেখা যায়, এদিকে ঝুঁকে গেলে হবে না। উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও বিশ্ববিদ্যালয়ের সম্মান বৃদ্ধির জন্য চেষ্টা করতে হবে’।

তিনি GIZ এবং KiK কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়ক কার্যক্রম আরো প্রসারিত করতে আহবান জানান।

উল্লেখ্য, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে লভ্য বৃত্তিসমূহের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদানের লক্ষ্যে এই স্কলারশিপ সাপোর্ট অফিস বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামোর অংশ হিসেবে কাজ করবে। জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড এর ‘KiK makes the Difference’ প্রজেক্ট এই স্কলারশিপ সাপোর্ট অফিস স্থাপন ও পরিচালনায় বুটেক্সকে সার্বিক সহযোগিতা প্রদান করছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।