ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

সারাদেশে সন্ত্রাস ও বোমাবাজির প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা কথিত ধর্মঘটকে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বোমাবাজির প্রতিবাদে রাজধানীতে মিনার হোসেনের নেতৃত্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

রাজধানীতে সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও বোমাবাজির প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে ।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মিনার হোসেন বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি এস এম রাবিদ হাসান ও মো. শারিফুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মহান, তানভীর এইচ শোভন, তারিকুল ইসলাম তারেক ও আব্দুর রহিম; সহ-সাংগঠনিক সম্পাদক সাহানুর ইসলাম সিফাত; বৃত্তি ও ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক ছানাউল হক ভিকি।

এছাড়াও উপস্থিত ছিলেন ইস্টার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক উসমান শেখ, আশা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইফতেখার আহমেদ টিপু, আইইউবিএটি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তাজ, রিফাত, নাসিম, পিপলস ইউনিভার্সিটি ছাত্রদলের সহ-সভাপতি রাজন, স্কলার ইউনিভার্সিটি ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাবির মাহমুদ, ছাত্রনেতা দিসান মাহমুদ, আকিল হাসান রবিন, রাহাত, রাজীব, রাঙ্গা, শামীমুল, ফেরদৌস, আশিক ও ওয়ালিউল্লাহসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।