ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

সাত বছরে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার, ২৭ ও ২৮ আগস্ট পুতুলনাট্য উৎসব

সংবাদ লাইভ
আগস্ট ২৩, ২০২৬ ৯:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজেদের সৃজনশীল পথচলার ছয় বছর পূর্ণ করে সপ্তম বছরে পদার্পণ করতে যাচ্ছে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার। এ উপলক্ষে আগামী ২৭ ও ২৮ আগস্ট রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আয়োজন করা হয়েছে ‘পুতুলনাট্য উৎসব ২০২৬’।

পুতুলনাট্যের ঐতিহ্য ও সৃজনশীলতাকে দর্শকদের সামনে তুলে ধরার পাশাপাশি কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের সাত বছরে পদার্পণ উদযাপনই এ উৎসবের মূল উদ্দেশ্য। দুই দিনব্যাপী এ আয়োজনে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে দর্শকদের পুতুলনাট্যের বৈচিত্র্যময় পরিবেশনা উপভোগের সুযোগ থাকবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবে অংশ নিতে অনলাইনে টিকিট বুকিং করা যাবে। প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। দর্শকদের পছন্দের শো ও টিকিটের সংখ্যা নির্বাচন করে অনলাইনে বুকিং সম্পন্ন করতে হবে। এরপর নির্ধারিত পেমেন্ট সম্পন্ন করে সংশ্লিষ্ট তথ্য ফর্মে প্রদান করতে হবে। পেমেন্ট যাচাইয়ের পর বুকিং নিশ্চিত করা হবে।

টিকিট সংগ্রহ ও বিস্তারিত তথ্যের জন্য দর্শকদের পোস্টারে থাকা QR কোড স্ক্যান করার পাশাপাশি অনলাইন ফর্মের মাধ্যমেও টিকিট বুকিং করার সুযোগ রয়েছে। টিকেট বুকিং লিংক: https://shorturl.at/GhNqn

কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের পক্ষ থেকে পরিবার ও পুতুলনাট্যপ্রেমীদের উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এ উৎসবের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী পুতুলনাট্য নতুন প্রজন্মের দর্শকদের কাছে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপিত হবে।

সংবাদ লাইভ/অনান্য

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।