বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বাসায় হামলার অভিযোগ উঠেছে।শনিবার রাতে রুমিন ফারহানা নিজের ফেসবুক পেইজে লাইভে এসে এ অভিযোগ করেন।
তিনি বলেন, আমার বাসার সামনে একদল ছেলে অকথ্য ভাষায় গালি দিচ্ছে, আমার বাসার সামনে গেট ভাঙচুর করে গেল। তারা নোংরা গালি দিয়ে বলতেছে, এই রুমিন তুই নাম নিচে।
‘আপনারা এলিফ্যান্ট রোডে আসেন। আমি আমার মায়ের সাথে একা থাকি। তারা এখনো রাস্তায় গোলমাল করছে। ভীষণভাবে চিৎকার করছে। আমি বারান্দায় যেতে পারছিনা। বারান্দার যাওয়ার মতো অবস্থা নেই।’
রুমিন ফারহানা আরও বলেন, আমার পুরো বাসা অন্ধকার করতে বাধ্য হয়েছি, তারা নিচে গেট ভাঙছে। আপনারা দেখুন, আপনারা আসুন, একটা ব্যবস্থা নিন।
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


