ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

শেকৃবি’র অসুস্থ কর্মচারীর পাশে ছাত্রদল নেতা আকাশ

সংবাদ লাইভ
মে ২৫, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অসুস্থ এক কর্মচারীর পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোঃ সামিউল ইসলাম আকাশ।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইদ্রিস মৃধা (৫৫), বরিশাল জেলার উজিরপুর থানার নিবাসী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন। ঈদকে সামনে রেখে তিনি পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। এমন পরিস্থিতিতে তাঁর খোঁজখবর নিতে বাসায় যান ছাত্রদল নেতা আকাশ। এ সময় তিনি উক্ত কর্মচারীর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁর বন্ধু-বান্ধবদের সহযোগিতায় অসুস্থ এ পরিবারের হাতে ঈদ উপহার ও আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় তাঁর সাথে ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে রনি খান,মোস্তাকিম আনান নিরব,জাহিদুল ইসলাম ও রাতুল হাসান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ছাত্রদল নেতা মোঃ সামিউল ইসলাম আকাশ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থী ও অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আমরা সবসময় কাজ করে যাব। তিনি আরও বলেন, রাজনীতি মানেই মানুষের কল্যান করা এবং সম্মিলিত প্রচেষ্টায় অনেক বড় ও ভালো কাজ করা যায়”।

ছাত্রদল নেতার এই মানবিক উদ্যোগে আবেগাপ্লুত হয়ে পড়েন অসুস্থ কর্মচারী ও তাঁর পরিবারের সদস্যরা। তাঁরা এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে, ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরাও একজন ছাত্রদল নেতার এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন। তাঁর সহযোদ্ধা ও সহপাঠিরাও এমন মানবিক কাজে অংশ গ্রহন করতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছে।

সাধারণ জনগণের ও প্রত্যাশা ছাত্রনেতারা পড়াশোনার পাশাপাশি মানবিক কাজেও অংশগ্রহণ করে নিজেদেরকে জনগণের প্রকৃত সেবক হিসেবে গড়ে তুলবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।