ঢাকাবৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাস্তবতা: অকৃতজ্ঞের প্রতিছবি বা উপকারের ভবিষ্যত পরিনতি

সংবাদ লাইভ
আগস্ট ২০, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

ডা: এম. এ. মোমেন: আপনার উপকার করার পর উপকারের প্রতিদান হিসেবে তাকে মানসিকভাবে কষ্ট দিচ্ছেন!? খুব যত্ন করে দিন যাতে করে সে কারো কাছে তার উপকারের কথা বলতে না পারে এবং কেউ টেরও না পায়। তবে নিজেকেও একটু তৈরি বা প্রস্তুত রাখবেন ভবিষ্যতের জন্য। আপনার উপকার করার পরও যে কষ্টগুলো উপকারীকে দিয়েছেন বা দিচ্ছেন, এই নশ্বর পৃথিবীতেই তার পুরোটা না হলেও কমপক্ষে এক তৃতীয়াংশ ভোগ করে যেতে হতে পারে আপনাকেও।

মহান সৃষ্টিকর্তার সৃষ্ট সুন্দর গোলাকার এই পৃথিবীতে অন্যকে আপনার দেওয়া কষ্টগুলো নাইট্রোজেন চক্রের মতো ঘুরেফিরে কিন্তু আপনার কাছেই একদিন না একদিন ফেরত আসবে। আপনি উপকারের প্রতিদান স্বরূপ উপকারীকে কষ্ট দিয়ে তৃপ্তির ঢেকুর গিলে ছিলেন, সেই আপনি নিজেই আত্ম-অনুশোচনায় ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দিবেন নিজেকে: ততক্ষণে পানি অনেক দূর গড়িয়ে যাবে। হয়তো যেটা আপনার “so called” ইগোর জন্য ঐ মানুষটার কাছে ক্ষমা চাইতে পারবেন না। অথবা আপনার মাঝে যখন ইচ্ছায় বা অনিচ্ছায় উপকারীর অপকার করার কারণে অনুশোচনার সৃষ্টি হওয়ায় ক্ষমা চাওয়ার ইচ্ছা সৃষ্টি হবে তখন হয়তো তিনি মহান সৃষ্টিকর্তার ডাকে সারা দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে না-ফেরার দেশে চলে গেছেন। যার ফলে ক্ষমা চাওয়ারও সুযোগ পেলেন না।

কারো ক্ষতি বা অপকার করার পূর্বে আমাদের সকলের মনে রাখা উচিত, মহান সৃষ্টিকর্তার সৃষ্ট সেরা জীব মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ বা কঠিন। কারো করা দীর্ঘশ্বাস এড়িয়ে সামনে এগোতে গেলে লৌহার তৈরি শক্ত শেকলের মত কোমর বা পা জড়িয়ে টেনে ধরে। তাই বলি কি আমার, আপনার, সকলের ব্যবহারে ভাল থাকুক চারপাশের মানুষগুলো। ভালোবাসার, ঘৃণার, পছন্দের-অপছন্দের কাছের বা দূরের সবাই ভাল থাকুক। আপনার বা আমার ব্যবহারে তার মহত্বের কারণে অভিশাপ না দিলেও “রুহের বা আত্মার হায়” বলে একটা কথা আছে, যাকে “Revenge of Nature” বলে।

মহান সৃষ্টিকর্তা তার মহান সৃষ্টিকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যেটা আমাদের সকলকে বিশ্বাস করতেই হবে। প্রকৃতি কিছুই ভোলে না। সময়ের ব্যবধান মাত্র।

মনের মধ্যে দুঃখ পোষে রেখে লাভ নেই, মহান সৃষ্টিকর্তার সৃষ্ট এই নশ্বর পৃথিবীতে যে মানুষটা আমার বা আপনার সাথে এক বা একাদিক সময় ভীষণ রকমের অন্যায় করেছিলো, পুরো বার্কের কাছে (বিশেষ করে নতুনদের) সে একজন চমৎকার মানুষ। প্রথম প্রথম খুব অবাক হয়েছিলাম। কিন্তু পরক্ষণেই বুঝলাম, মহান সৃষ্টিকর্তার সৃষ্ট মানুষ এক একটি বিচিত্র প্রাণি, চোখের সামনে সামান্যতম স্বার্থের মুলা ঝুলিয়ে দিলে বা স্বার্থ হাসিলের ইঙ্গিত পেলেই মানুষ গিরগিটির মতো তার ভোল পাল্টে ফেলতে পারে নিমেষেই।

সভা-সমিতির মঞ্চে ঐ মানুষটা যখন সহজ-সরল মনের ভালোমানুষের তকমা হাতে নিয়ে বিজয়ের হাসি হাসে, সেই সময় সভায় উপস্থিত তার আচার ব্যবহারে ক্ষতিগ্রস্ত মানুষ গুলোর ভেতরটা অসহ্য বেদনায় নিঃসীম পরাজয়ে কুকড়ে যায়। তখন তারা চিৎকার করে ক্রমাগতভাবে বলতে থাকে মঞ্চে বসা এই মানুষটা ভালো না। কিন্তু সভায় উপস্থিত সকলে বুঝে বা না বুঝে দেয়া সকলের হাততালির শব্দের কাছে তার দেয়া ক্ষতিগ্রস্ত কতিপয় লোকের চিৎকারটা স্তব্ধ হয়ে যায়।

বর্তমান পেক্ষাপটে পৃথিবীটা একটা পপুলারিটি কনটেস্ট এ পরিণত হয়েছে। এখানে ক্ষমতাধর কিছু কিছু ব্যক্তির সামান্যতম স্বার্থ হাসিলের মানসে কারো মাথায় হাত রাখলেই নিচু বা উঁচু যে পদেই থাকুক না কে সে ভীষণ অন্যায় করেও বাহবা, হাততালি পায়। অপর দিকে প্রচন্ড ভালো, নীতিবান পরোপকারী হয়েও কারো কারো অপূরণীয় ক্ষতির সম্মুখিন হতে হয় অহরহ। এই নশ্বর পৃথিবীতে মানুষ প্রতিনিয়ত ভালো মানুষের মুখোশ পরে অভিনয় করে থাকে কিন্তু এক মুহুর্তের জন্য নিজের সত্যিকারের সত্ত্বাকে সামনে আনে না পাছে মানুষের আড়ালে লুকিয়ে থাকা অমানুষটি সামনে চলে আসে। নশ্বর এই পৃথিবীতে টিকে থাকার জন্য মানুষ সবকিছু করতে পারে, সব। কিন্তু মানুষ পরকালের কথা বেমালুম ভুলে যায়। তারা একবারও ভাবে না তেলাপোকাও বেঁচে থাকে আবার বৃহদাকার হাতি মরে যায়। বাঁচতে হলে মানুষের মতো বাঁচা উচিৎ কিন্তু তেলাপোকার মতো নয়।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।