ঢাকাSunday , 2 August 2026
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

প্রকৃতি রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান

Link Copied!

প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে তরুণদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আবুল বাশার মিরাজ। তিনি বলেন, একটি সবুজ, সুন্দর ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে তরুণ সমাজের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুক্রবার রাজধানীর রমনা পার্কে UNCORA – United National Cultural Organization for Rural Area (UNCORA) আয়োজিত ‘Nature Adda’ শীর্ষক অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) বাংলাদেশের হেড অব কমিউনিকেশন মো. আব্দুল কাইয়ুম এবং এসএম ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসালট্যান্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ রায়হান।

আলোচনায় আবুল বাশার মিরাজ প্রকৃতি, পরিবেশ ও সবুজায়ন কার্যক্রমে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব উদ্যোগে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি সময়ের দাবি।

অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণদের প্রকৃতিপ্রেম, পরিবেশ সচেতনতা এবং স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের প্রতি আগ্রহের প্রশংসা করেন তিনি। তাঁর মতে, আগামী দিনের বাংলাদেশকে আরও বাসযোগ্য ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সংবাদ লাইভ/অনান্য

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।