মাছ চাষে উৎপাদনশীলতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রসার এবং খামারিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘খামারী সমৃদ্ধি কর্মশালা’ ও টেকনিক্যাল মতবিনিময় সভা। বুধবার (১০ জুন ২০২৬) রাজশাহীর পবা উপজেলার আশ্রয় ইঞ্জিনিয়ারিং কলেজের অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে চেরিশ ফিড, আর বি এগ্রো লিমিটেড ও কেজিএস গ্রুপ। এতে সহযোগিতা করে নিলয় পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিড, পবা, রাজশাহী।
অনুষ্ঠানে ফিশ ফিড ব্যবহারকারী শতাধিক প্রান্তিক মৎস্য খামারি অংশগ্রহণ করেন। কর্মশালায় মাছ চাষে উন্নত ব্যবস্থাপনা, সুষম খাদ্যের গুরুত্ব, রোগ প্রতিরোধ, উৎপাদন ব্যয় হ্রাস এবং লাভজনক চাষাবাদ বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেজিএস গ্রুপের হেড অব বিজনেস প্রবীর কুমার ধর। তিনি বলেন, “গুণগতমানসম্পন্ন খাদ্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ই মাছ চাষে টেকসই সাফল্যের চাবিকাঠি। খামারিদের উন্নয়নেই আমাদের এই উদ্যোগ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেরিশ ফিড, আর বি এগ্রো লিমিটেডের ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) ডা. কাওছার আহমেদ এবং সিনিয়র এজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং), নর্থ বেঙ্গল জোন কৃষিবিদ মো. গোলাম রসূল। তারা খামারিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উন্নতমানের ফিশ ফিড ব্যবহারের মাধ্যমে অধিক উৎপাদন নিশ্চিত করার পরামর্শ দেন।
এছাড়া বক্তব্য রাখেন কেজিএস গ্রুপের এজিএম (অ্যাকোয়া নিউট্রিশন অ্যান্ড অ্যাকোয়াকালচার) পুষ্টিবিদ সাইফি নাসির, চেরিশ ফিডের সিনিয়র ম্যানেজার (ক্যাটল) ডা. মো. শহীদুল্লাহ, সিনিয়র ডেপুটি ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. হুমায়ূন কবীর রিপন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিশ ফিড) মো. আশরাফুল আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চেরিশ ফিশ ফিডের ডিলার ও নিলয় পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিডের স্বত্বাধিকারী মো. ওয়াহিদুন্নবী অনু। তিনি স্থানীয় খামারিদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মশালায় বক্তারা খামারিদের উৎপাদন বৃদ্ধি ও লাভজনক মৎস্য চাষে চেরিশ ফিশ ফিড ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় প্রতিষ্ঠানের স্লোগান— “ব্যবহারে চেরিশ ফিশ ফিড, সাফল্য নিশ্চিত” —উপস্থিত খামারিদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী খামারিদের সঙ্গে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এতে খামারিরা তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং অভিজ্ঞতা তুলে ধরেন।


