ঢাকাWednesday , 8 July 2026
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

রজতজয়ন্তীতে সেজেছে গোবিপ্রবি

Link Copied!

প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তীর উৎসবমুখর আবহে সেজেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)। এ উপলক্ষে ৮ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে করা হয়েছে বর্ণিল সাজসজ্জা, আলোকসজ্জা, ব্যানার-ফেস্টুন ও নান্দনিক তোরণ নির্মাণ। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।

রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, সকাল ৯টা ৩৫ মিনিটে বেলুন উড্ডয়ন ও পায়রা অবমুক্তকরণ, সকাল ৯টা ৪০ মিনিটে বর্ণাঢ্য শোভাযাত্রা, সকাল ১০টায় কেক কাটা এবং সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টেনিস কোর্টের সামনে আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

রজতজয়ন্তীকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, শহীদ মিনার, প্রধান ফটক ও অভ্যন্তরীণ সড়কগুলো রঙিন আলোকসজ্জা ও নান্দনিক সাজে সজ্জিত করা হয়েছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা রজতজয়ন্তী উদযাপনের বিভিন্ন মুহূর্ত ও স্মৃতিচারণা ভাগাভাগি করছেন। শিক্ষার্থীদের ভাষ্য, রজতজয়ন্তী শুধু একটি উৎসব নয়; এটি বিশ্ববিদ্যালয়ের অর্জন, ঐতিহ্য ও গৌরবের প্রতীক। এ আয়োজন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা বৃদ্ধি করবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রজতজয়ন্তী উপলক্ষে গৃহীত কর্মসূচিগুলো সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। রজতজয়ন্তী উদযাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি নতুন উদ্যমে আগামী দিনের পথচলার প্রত্যয় ব্যক্ত করছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।