ঢাকাWednesday , 8 July 2026
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

গোবিপ্রবিতে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও চেক প্রদান

Link Copied!

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মাস্টার্স (থিসিস) ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও চেক প্রদান করা হয়েছে।

৮ জুলাই (বুধবার) দুপুরে টেনিস কোর্ট প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান বিভিন্ন বিভাগের মাস্টার্স (থিসিস) ফেলোশিপপ্রাপ্ত ৬৩ শিক্ষার্থীদের হাতে জনপ্রতি ২০ হাজার টাকা করে মোট ১২ লক্ষ ৬০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

এসময় অনুষ্ঠানের প্রধান উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, টাকার পরিমাণ সামান্য হলেও এর ইমপ্যাক্ট অনেক গভীর। এটা তাদের গবেষণা কর্মে উৎসাহিত করবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের কর্মের মাধ্যমে দেশ ও দেশের বাইরে এ বিশ্ববিদ্যালয়ের মান উজ্জ্বল করবে।

সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান অত্র বিশ্ববিদ্যালয়ে বলেন, এই ফেলোশিপ শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় উৎসাহী হতে সহায়তা করবে।

অনুষ্ঠানে শুভেচ্চা বক্তব্য রাখেন রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো শামসুল আরেফিন। সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো মইনুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।