ঢাকাSaturday , 27 June 2026
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বন ফাউন্ডেশনের আয়োজনে ‘পরিবেশ অলিম্পিয়াড’ অনুষ্ঠিত

সংবাদ লাইভ
June 27, 2026 3:52 pm
Link Copied!

পিছিয়ে পড়া শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘পরিবেশ অলিম্পিয়াড’। শনিবার (২৭ জুন) মানিকনগরের মজার ইশকুল ক্যাম্পাসে এই আয়োজন করে ব্রেথ অব ন্যাচার (বন) ফাউন্ডেশন। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল, ‘গ্রিন মাইন্ডস, ব্রাইট ফিউচার’।

অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর সঙ্গে পরিবেশ, প্রকৃতি ও স্বপ্ন নিয়ে প্রাণবন্ত আড্ডায় অংশ নেন পর্বতারোহী ও লেখক ইকরামুল হাসান শাকিল। এ সময় তিনি নিজের মাউন্ট এভারেস্ট জয়ের অভিজ্ঞতা তুলে ধরেন।

পাশাপাশি শিক্ষার্থীদের জন্য প্রদর্শন করা হয় এভারেস্ট অভিযানের ডকুফিল্ম। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও প্রকৃতি রক্ষায় শিশুদের নানা প্রশ্নেরও উত্তর দেন তিনি।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষার লড়াইয়ে আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মধ্যে প্রকৃতিপ্রেম, দায়িত্ববোধ ও পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আয়োজকরা জানান, শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তুলতে এমন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সহ-আয়োজক হিসেবে ছিল মজার ইশকুল এবং নলেজ পার্টনার হিসেবে যুক্ত ছিল কিশোর আলো।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।