ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয় সেমিনার অনুষ্ঠিত

জবি প্রতিনিধি
জুন ৯, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিবেটিং ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা, উপস্থাপনা ও পাবলিক স্পিকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তা হিসেবে অংশ নেন স্টার নিউজের চিফ রিপোর্টার মনিরুল ইসলাম এবং যমুনা টেলিভিশনের চিফ রিপোর্টার আখলাকুস সাফা।

মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. মো. আশরাফুল আলম। এরপর অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন দিক ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন মনিরুল ইসলাম। তিনি অনুসন্ধানী প্রতিবেদনের কৌশল, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং সাংবাদিকতার নৈতিকতা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন।

সেমিনারে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে আলোচনা করতে গিয়ে মনিরুল ইসলাম বলেন, ‘পৃথিবীতে যত জলরাশি আছে, তার মধ্যে সাতটি মহাসাগরের মতোই বিশাল অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্র। কয়েক মিনিটের আলোচনায় এর পরিধি শেষ করা সম্ভব নয়। পৃথিবীতে প্রতি মুহূর্তে কোটি কোটি তথ্য উৎপন্ন হচ্ছে, কিন্তু সব তথ্যই সাংবাদিকতার উপাদান নয়। অনুসন্ধানী সাংবাদিকতা অনেকটা পেঁয়াজের খোলস ছাড়ানোর মতো, এর গভীরে পৌঁছাতে হলে ধৈর্য, কল্পনাশক্তি ও তথ্য যাচাইয়ের সক্ষমতা প্রয়োজন।

তিনি আরও বলেন, ‘একজন অনুসন্ধানী সাংবাদিককে প্রতিটি তথ্য সংগ্রহের পাশাপাশি তা যাচাই-বাছাই করতে হবে এবং সত্য উদ্ঘাটনের জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে। এ সময় তিনি তার আলোচিত অনুসন্ধানী প্রতিবেদন ‘গুমচর’এর বিভিন্ন দিক উপস্থাপন করেন।

রিপোর্টিং বিষয়ে বক্তব্য দিতে গিয়ে আখলাকুস সাফা বলেন, ‘একজন সাংবাদিককে সবসময় শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হতে হবে। পোশাক-পরিচ্ছদ, কথাবার্তা ও আচরণে ব্যক্তিত্বের ছাপ থাকতে হবে। পাশাপাশি দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা ও পেশার প্রতি আন্তরিকতা থাকলে এই ক্ষেত্রে সফল হওয়া সম্ভব।

সেমিনারের উদ্বোধনী বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. মো. আশরাফুল আলম।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে এমসিজে ডিবেটিং ক্লাবের বিদায়ি কমিটির সদস্যদের সম্মাননা জানানো হয় এবং নতুন কমিটি ঘোষণা করা হয়।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।