ঢাকারবিবার , ২৪ মে ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কবিতা I তবুও আশাবাদী I পার্থ প্রদীপ সরকার

পার্থ প্রদীপ সরকার
মে ২৪, ২০২৬ ৯:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

অগ্নি-পথের দহন-গলিতে হাঁটতে হাঁটতে

হৃদয় আমার স্ফুটনাঙ্ক ছুঁই ছুঁই!

জীবনের প্রায় সবটা জুড়েই ব্যর্থতা

যতটুকু অবশিষ্ট, তাও আবার চোরাগলিতে পথভ্রষ্ট!

 

তবুও আশাবাদী হতে ভাল লাগে!

নিশ্চয়ই অমাবস্যা কেটে যাবে,

ঘোর অন্ধকার ভেদ করে উঁকি দেবে নতুন সূর্য

যাপিত জীবনের সব ব্যর্থতা ছাপিয়ে

ভরপুর সফলতায় কাটবে বাকিটা জীবন

আর হৃদয়ের পারদ ধীরে ধীরে নেমে থিতু হবে একসময় !

সংবাদ লাইভ/সাহিত্য

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।