ঢাকাTuesday , 23 June 2026
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

আমার কাব্যগ্রন্থ I পার্থ প্রদীপ সরকার

সংবাদ লাইভ
June 23, 2026 11:27 pm
Link Copied!

পার্থ প্রদীপ সরকার

তোমার অতল চোখে চোখ পড়তেই তলিয়ে যাব, বুঝতে পারি নি !

চোরা চাহনির আড়ালে বেপরোয়া প্রেমের হাতছানি

উপেক্ষা করবো, সাধ্য ছিল না মোটেও!

তাই তো ডুবে গেলাম শেষমেশ, রূপ সাগরের অমিয় সলিলে ।

 

অঙ্গজুড়ে অনন্ত রূপ-সুধা, যেন অকৃপণ হাতে ঢেলেছেন বিধাতা;

গোলাপরাঙা সিক্ত ওষ্ঠে দিয়েছেন নেশাতুর কমনীয়তা

যার এতটুকু ছোঁয়া ভুলিয়ে দেয় শতাব্দীর কষ্ট !

নিটোল বক্ষ তোমার শিউলি-শুভ্র যুগল হংস

পালকের পরতে পরতে যার প্রশান্তির আসক্তি !

তানপুরা-নিতম্ব যেন শিল্পীর কারুকাজ

তুলির আঁচড় যতনে নেমে গেছে নিটোল দু’পা গড়িয়ে !

দীঘল-কালো কেশরাশি যেন ভেনিজুয়েলার অ্যাঞ্জেল

ইচ্ছে হয় কাছে যাই, ভেজা চুলে গা ভেজাই !

তোমার কন্ঠ যেন চাতকের তৃষ্ণার জল

যার অপেক্ষায় প্রহর গুনি বুকফাটা শূন্যতায়, একফোঁটা বৃষ্টির আশায় !

 

তোমার মিষ্টি হাসি ক্রমাগত বাড়িয়ে গেছে হৃদয়ের মধুমেহ;

মায়াবী চোখের দুষ্টু ইশারার শায়কে অলিন্দে আমার ক্ষরণ হয়েছে নিয়ত !

বুকের সুগন্ধ স্বপনে ডেকেছে আমায় নিষিদ্ধ বাসনার পথে;

মোহন-রাতের নীরবতা ভেঙ্গে উল্লাসে জেগেছে

নির্মোহ ঘুমে স্তব্ধ হৃদয়ের উদাসী বন্দর

যেখানে নোঙর করে ভালোবাসার তরী, রোজ রাতে !

 

তোমার প্রেমে বুঁদ হয়ে আমি এক উন্মাদ কবি

যার কাছে তোমার কপোল, নাসিকা, ওষ্ঠ, গ্রীবা- সব যেন একেকটি কবিতা;

আর সবমিলিয়ে তুমিই আমার কাব্যগ্রন্থ!

সংবাদ লাইভ/সাহিত্য

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।