ঢাকাMonday , 16 September 2024
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

তাজমহলে বাংলাদেশি যুবকের ফেসবুক লাইভ, ভিসা বাতিল ভারতের

ডেস্ক রিপোর্ট
September 16, 2024 1:12 pm
Link Copied!

ভারতে ঘুরতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারত বিভাগের ঘোষনা দেয়ায় আলমগীর শেখ (৩৫) নামে বাংলাদেশি এক যুবকের ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার(১৫ সেপ্টেম্বর) রাত ৮টায় ভারতে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে ভিসা বাতিল করে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

ফেরত আসা যুবক আলমগীর শেখ লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার জুম্মাপাড়া এলাকার নুরু শেখের ছেলে।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসের তিন তারিখে পর্যটন ভিসায় বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ করেন যুবক আলমগীর হোসেন। ভারতে ভারত বিরোধী মন্তব্য করে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট ও লাইভ করেন। রাষ্ট্রদ্রোহী দাবি করে তাৎক্ষণিক তাকে সনাক্ত করে ভারত সরকারের গোয়েন্দা বাহিনী। এরপর দীর্ঘ তদন্ত শেষে চ্যাংড়াবান্ধ ইমিগ্রেশনের মাধ্যমে অভিযুক্ত যুবক আলমগীর হোসেনের ভিসা বাতিল করা হয়। এরপর রোববার(১৫ সেপ্টেম্বর) রাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের মাধ্যমে যুবক আলমগীর শেখকে বাংলাদেশ ফেরত দেয়া হয়।

আলমগীর শেখ ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ভারতের আগ্রার তাজমহলে বেড়াতে গিয়ে একটি লাইভে বলেন, ১৯৭১ সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করছেন, পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছেন। এবার বাংলাদেশের জনগণ মিলে আমরা ভারতকে ভাগ করতে চাই। মনিপুরের জয় হোক। পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে বলেন।

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আহসান হাবীব বলেন, ভারতের চ্যাংড়াবান্ধা কর্তৃপক্ষ বাংলাদেশী ওই যুবকের ভিসা বাতিল করে আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।