ঢাকাSunday , 28 January 2024
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

রাজধানীর ধানমন্ডির সড়কে জড়ো হওয়া কলেজের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ

Link Copied!

রোববার (২৮ জানুয়ারি) বেলা ১১টা ৫২ মিনিটে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে। আনুমানিক দুপুর ১২টার দিকে ধানমন্ডির ১ নম্বর সড়কের শেষে ঢাকা সিটি কলেজের ২০-৩০ শিক্ষার্থী জড়ো হয়। সতর্ক অবস্থায় ধানমন্ডি মডেল থানার টহল টিম শিক্ষার্থীদের সরে যেতে আহ্বান করে। পরে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় পুলিশ ধাওয়া করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আবারও ধানমন্ডি পপুলার ও মেরিয়ট কনভেনশন সেন্টারের সামনে জড়ো হয়। এসময় বিভিন্ন মোড়ে সিটি কলেজের শিক্ষকরাও শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে ফেরার নির্দেশ দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যায়।

পুরো এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ হতে পারে এর জন্য, স্থানীয় নিউমার্কেট এলাকা ও ধানমন্ডি মডেল থানা পুলিশের পাশাপাশি এসব এলাকা জুড়ে তৎপরতা রয়েছে ডিএমপির অতিরিক্ত পুলিশের।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।