ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

অপপ্রচার ও নারী নির্যাতনের অভিযোগে ছাত্রশিবিরের বিরুদ্ধে বাকৃবি ছাত্রদলের বিক্ষোভ

বাকৃবি প্রতিনিধি
জুন ১৪, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা, অনলাইনে সরকারবিরোধী অপপ্রচার এবং ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল।

রোববার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কে.আর. মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক এ এম শোয়াইব, সদস্য সচিব মো শফিকুল ইসলামসহ শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় মো. আতিকুর রহমান বলেন, গুম, অপহরণ, ধর্ষণ ও নারী নির্যাতনের মতো মানবতাবিরোধী ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা বয়ান নির্মাণ এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শুধু রাজনৈতিক অনৈতিকতারই বহিঃপ্রকাশ নয়, বরং প্রকৃত ভুক্তভোগীদের প্রতি চরম অবমাননার শামিল। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে মানবিক ট্র্যাজেডিকে ব্যবহার করা সত্য, ন্যায়বিচার ও সামাজিক দায়বদ্ধতার পরিপন্থী। নারী নির্যাতন, ধর্ষণ ও মানবাধিকার লঙ্ঘনের মতো সংবেদনশীল বিষয়কে রাজনৈতিক কৌশলের উপাদানে পরিণত করা জাতির নৈতিক ভিত্তিকে দুর্বল করে এবং বিচারহীনতার সংস্কৃতিকে উৎসাহিত করে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সত্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে বিশ্বাস করে। আমরা সব ধরনের সহিংসতা, নারী নির্যাতন, অপপ্রচার ও অসত্য তথ্যের রাজনীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি। সংশ্লিষ্ট সকল ঘটনার নিরপেক্ষ তদন্ত ও যথাযথ বিচার নিশ্চিত করার দাবি জানাই।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।