মুছে ফেলেছি আমার নৈঃশব্দের ইতিহাস
ছিড়ে ফেলেছি সব পান্ডুলিপির পাতা
ভেঙে ফেলেছি সেই স্বপ্নের খেলাঘর
ভুলে গেছি এই প্রেমহীন পৃথিবীর ব্যর্থতার উপাখ্যান!
আস্তিনে ঢেকে রেখেছি সিগারেটে পোড়া অভিমান
হাসির প্রলেপে ঢেকে রেখেছি যতনে জমানো যাতনা
চোখের পাতায় আঁটকে রেখেছি নোনা জলের বন্যা
ঠোঁট চেপে বন্ধ করেছি বিরহ-কান্নার শব্দ!
আলতা দিঘির জলে ভাসান দিয়েছি অতীত
পথের বাঁকে ফেলে এসেছি দুঃখ-স্মৃতির মহাকাব্য!
তুলির আঁচরে বদলে দিয়েছি হৃদয়ে সাটানো ছবি;
আর শুকনো পাতায় ঢেকে দিয়েছি আবছায়া পদচিহ্ন!
বুঝতে দিই নি কভু পুঞ্জিত ব্যাথার বিশালতা
ভেজাতে চাই নি তোমায় কষ্টের শ্রাবণে!
সাহিত্য/সংবাদলাইভ
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


