বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রসায়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘বরিশাল বিশ্ববিদ্যালয় রসায়ন সমিতি’ এর কার্যনির্বাহী কমিটি নির্বাচন (২০২৬–২৭) সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সর্বস্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আরিফ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে বিভিন্ন শিক্ষাবর্ষের ভোটাররা নিজ নিজ পদে ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিটি পদের ফলাফল ও বিজয়ীদের তালিকা নিচে তুলে ধরা হলো:
যুগ্ম সাধারণ সম্পাদক (৪র্থ বর্ষ, শিক্ষাবর্ষ ২০২০–২১): মোট ভোটার ৬৯ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৩৭ জন। বিজয়ী হয়েছেন আরমান জাওয়াদ আবীর (প্রাপ্ত ভোট: ২২)।
শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক (৪র্থ বর্ষ, শিক্ষাবর্ষ ২০২০–২১): বিজয়ী হয়েছেন আল-আমিন হোসেন (প্রাপ্ত ভোট: ১৯)।
সাংগঠনিক সম্পাদক (৩য় বর্ষ, শিক্ষাবর্ষ ২০২১–২২): মোট ভোটার ৭৪ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৭২ জন। বিজয়ী হয়েছেন মোঃ বায়েজিত হোসেন (প্রাপ্ত ভোট: ৫৫)।
প্রচার ও দপ্তর সম্পাদক (৩য় বর্ষ, শিক্ষাবর্ষ ২০২২–২৩): মোট ভোটার ৬৭ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৫৪ জন। বিজয়ী হয়েছেন মোঃ আবু বকর সিদ্দিক (প্রাপ্ত ভোট: ২৮)।
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক (৩য় বর্ষ, শিক্ষাবর্ষ ২০২২–২৩): বিজয়ী হয়েছেন মোঃ আরাফাত রহমান সৌরভ (প্রাপ্ত ভোট: ২৮)।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক (২য় বর্ষ, শিক্ষাবর্ষ ২০২৩–২৪): মোট ভোটার ৭৬ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৫৭ জন। বিজয়ী হয়েছেন মোঃ ইব্রাহিম খলিল (প্রাপ্ত ভোট: ৩৬)।
কার্যনির্বাহী সদস্য-১ (৩য় বর্ষ, শিক্ষাবর্ষ ২০২২–২৩): বিজয়ী হয়েছেন নূর হোসেন মহন্ত (প্রাপ্ত ভোট: ২০)।
কার্যনির্বাহী সদস্য-২ (২য় বর্ষ, শিক্ষাবর্ষ ২০২৩–২৪): বিজয়ী হয়েছেন মোঃ সিফাত হাওলাদার (প্রাপ্ত ভোট: ৪৮)।
কার্যনির্বাহী সদস্য-৩ (২য় বর্ষ, শিক্ষাবর্ষ ২০২৩–২৪): বিজয়ী হয়েছেন ফারহান আনজুম (প্রাপ্ত ভোট: ৬৪)।
কার্যনির্বাহী সদস্য-৪ (১ম বর্ষ, শিক্ষাবর্ষ ২০২৪–২৫): মোট ভোটার ৬৪ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৬১ জন। বিজয়ী হয়েছেন তানভীর ইসলাম সান (প্রাপ্ত ভোট: ৪২)।
নির্বাচন কমিশন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পাদন করার জন্য রসায়ন বিভাগের সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ রসায়ন সমিতির সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


