দিনের ব্যস্ততা কেটে গেলে শুরু হয় রাতের আয়োজন, আঁধারের নিরবতা ঠেলে ক্রমশঃ ভিড় বাড়ে পানশালায়। নিরিবিলি একটা কর্নার-টেবিলে বরাবরের মতো বসে বোকা প্রেমিক
প্রতিরাতের মতোই চুমুকে চুমুকে সব ভুলে যেতে চায় কিন্তু, ছাইচাপা আগুন হয় কি বিলয়, আকন্ঠ মদিরায়?
রাত গভীর হয়, পৃথিবী ঘুমায় শুধু জেগে থাকে মনভাঙা কিছু চোখ ক্যারাফ-এর তলানিতে দৃষ্টি থেমে যায় বিরহ-কাব্যের ঢল নামে জীবনের শূন্য খাতায়।
বোকা প্রেমিক কবি হয়ে ওঠে অথচ কোথাও ছাপা হয়ে ওঠে না তার কবিতা!
সংবাদ লাইভ/সাহিত্য
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


