ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের নতুন প্রেসিডেন্ট রিফাত ও সেক্রেটারি সেলিম

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৬ ৯:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ২০২৭ বর্ষের নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে এপে. মুহাম্মদ রিফাত বিন রনি এবং সেক্রেটারি হিসেবে এপে. এম. সেলিম ইসলাম নির্বাচিত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) রাত ৮টায় রাজধানীর কারওয়ান বাজারস্থ হোটেল সুপার স্টার মিলনায়তনে ক্লাবটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ক্লাব স্কুলিং অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের ২০২৭ বর্ষের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে ক্লাব স্কুলিংয়ের সভাপতিত্ব করেন ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট এপে. মোহাম্মদ রাসেদ মজুমদার। স্কুলিং কার্যক্রম পরিচালনা করেন ক্লাবের চার্টার সেক্রেটারি ও অতীত সভাপতি এবং এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রোগ্রাম চিফ কো-অর্ডিনেটর এপে. মো. মনোয়ার হোসেন তৌফিক।

এজিএম উদযাপন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ক্লাবের অতীত সভাপতি ও এক্সপানশন ডিরেক্টর এপে. মো. ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা-২-এর জেলা গভর্নর এপে. আমিরুল ইসলাম সুমন। এ সময় এপেক্স বাংলাদেশের জাতীয় বোর্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের সদস্যদের পাশাপাশি জেলা-২-এর বিভিন্ন ক্লাবের সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য সদস্যসহ অর্ধশতাধিক এপেক্সিয়ান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বার্ষিক সাধারণ সভা ও ক্লাব স্কুলিংয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্বের বিকাশ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে ক্লাবের সেবামূলক ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।

সংবাদ লাইভ/বিজ্ঞপ্তি

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।