ads
ঢাকারবিবার , ১৩ অক্টোবর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

বগুড়া ব্যুরো
অক্টোবর ১৩, ২০২৪ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়ায় ঢাকা থেকে মোটরসাইল নিয়ে বাড়ি ফেরার সময় ট্রাক চাপায় দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম।

১৩ অক্টোবর (রবিবার) সকাল ৮টায় শেরপুর উপজেলায়
ভবানীপুর ইউনিয়নের ওমেরা গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, গাইবান্ধা উপজেলার দক্ষিন গ্রিদারী গ্রামের নজরুল ইসলামে মেয়ে ও মোটরসাইকেল চালক রাকিবুল ইসলামের স্ত্রী নূপুর আক্তার (২২), একই এলাকার আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার (১৮)।

জানা যায়, তারা সকলে ঢাকা গাজীপুর একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকুরী করে। রাতে নিহত নূপুর আক্তারের মা মারা গেছে খবর পেয়ে ভোরে মোটরসাইল নিয়ে নূপুর আক্তার তার স্বামী রাকিবুল ইসলাম ও চাচাতো বোন রুনা আক্তার এক বাড়িতে ফিরছিল। শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে পৌছালে মোটরসাইলেটি রাস্তার উপর পড়ে যায়। এ সময় পেছনে থাকা অজ্ঞাত একটি ট্রাকের চাকার নিচে গিয়ে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই নূপুর আক্তার ও রুনা আক্তার নিহত হয় ও চালক রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা আহতকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং নিহতদের পুলিশের নিকট হস্তান্তর করেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজুল ইসলাম জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।