ads
ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নববর্ষ উপলক্ষে ববিতে ছাত্রদলের দুই দিনব্যাপী ‘জাতীয় চেতনায় তারুণ্য উৎসব’

জাকিয়া সুলতানা শিমু, ববি প্রতিনিধি
এপ্রিল ১৬, ২০২৬ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলা নববর্ষ (১৪৩৩) উদযাপনকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী “জাতীয় চেতনায় তারুণ্য উৎসব” আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়।

উৎসবের প্রথম দিনে আয়োজন করা হয় বিভিন্ন গ্রামীণ খেলাধুলা। হাঁড়ি ভাঙা, হাঁস ধরা ও মোরগ লড়াইয়ের মতো খেলাগুলোতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এতে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বুধবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শান্ত, সাংগঠনিক সম্পাদক মিজানসহ অন্যান্য নেতাকর্মীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক আব্দুল আলীম বাছীর।

হাঁড়ি ভাঙা প্রতিযোগিতায় বিজয়ী হন জিহাদ খলিফা (মার্কেটিং, ১০ম ব্যাচ), আমিনা আক্তার তৌফিক (ফিন্যান্স, ১০ম ব্যাচ) এবং ফয়সাল হাসান। মোরগ লড়াইয়ে বিজয়ী হন ইমন (ইংরেজি, ৮ম ব্যাচ), সাদ্দাম (অ্যাকাউন্টিং, ১২তম ব্যাচ) ও ইব্রাহিম (১০ম ব্যাচ)। হাঁস ধরায় বিজয়ী হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী উজ্জ্বল।

পুরস্কার বিতরণ শেষে সভাপতি মোশাররফ হোসেন আয়োজনে সহযোগিতার জন্য সকল শিক্ষার্থী ও নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।