ads
ঢাকাবুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় শহীদ রাতুলের পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

বগুড়া ব্যুরো
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ৬ষ্ঠ শ্রেনির স্কুলছাত্র শহীদ জুনায়েদ ইসলাম রাতুলের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।

২৫ সেপ্টেম্বর( বুধবার) বিকেলে জেলা প্রশাসক হোসনা আফরোজা শহীদ রাতুলের বাবা জিয়াউর রহমানের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন।

এসময় জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, ছোট্র রাতুল এখন জাতির শ্রেষ্ঠ সন্তান। সে শুধু বগুড়ার নয় গোটা দেশের সম্পদ। রাতুলের মত আরো অনেকের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সবাই মিলে দেশটাকে নতুন করে গড়ে তুলতে পারলেই শহীদদের আত্মা শান্তি পাবে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিমসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও শহীদ রাতুলের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন বিকেলে বিজয় মিছিল নিয়ে শহরের জিরোপয়েন্ট সাতমাথার দিকে আসার সময় বড়গোলা এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হয় স্কুলছাত্র রাতুল। চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার ভোরে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রাতুল বগুড়ার পথ পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলো।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।