ads
ঢাকাসোমবার , ১৬ সেপ্টেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

সাবেক দুই মন্ত্রীকে কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হোটেলকর্মী সিয়াম সরদার হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোশাররফ হোসেন আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।

এর আগে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অন্যদিকে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর কারাগারে পাঠানোর আদেশ দেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে এবং রাজধানীর সেগুনবাগিচা থেকে মাহবুব আলীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সিয়াম সরদার (১৭) রাজধানীর মিরপুরের হোটেল রাব্বানীতে চাকরি করতো। বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ডিউটি শেষে বাসায় ফেরার পথে গুলিতে প্রাণ হারায় সে।

এ ঘটনায় ৪ সেপ্টেম্বর সিয়ামের বাবা সোহাগ সরদার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর থানাকে এজহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।