ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কৃষিবিদদের তত্ত্বাবধানে যাত্রা শুরু করছে ‘কৃষিবিদ সেফ এগ্রো’ 

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৩, ২০২৬ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত কৃষিপণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে ঢাকায় যাত্রা শুরু করতে যাচ্ছে ‘কৃষিবিদ সেফ এগ্রো’। কৃষিবিদদের সরাসরি তত্ত্বাবধান ও নেতৃত্বে পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে রাজধানীর ক্রেতারা সরাসরি আউটলেট থেকে এবং দেশের অন্যান্য অঞ্চলের ভোক্তারা অনলাইনে নিরাপদ কৃষিপণ্য সংগ্রহ করতে পারবেন।

আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে রাজধানীর শেওড়াপাড়ায় প্রতিষ্ঠানটির প্রথম আউটলেটের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। একঝাঁক কৃষিবিদের সম্মিলিত উদ্যোগে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটি নিরাপদ খাদ্য সরবরাহ, মানসম্মত কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ এবং উৎপাদক ও ভোক্তার মধ্যে কার্যকর সংযোগ তৈরিতে কাজ করবে।

কৃষিবিদ সেফ এগ্রোর মূল লক্ষ্য হলো ভোক্তাদের কাছে নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য সহজলভ্য করা। এ উদ্যোগের আওতায় অর্গানিক ও নিরাপদ কৃষিপণ্যসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বাজারজাত করার পরিকল্পনা রয়েছে। পণ্যের গুণগত মান ও খাদ্যনিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কৃষিবিদদের পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা মনে করেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন থেকে বিপণন পর্যন্ত প্রতিটি পর্যায়ে সচেতনতা, মান নিয়ন্ত্রণ ও দায়িত্বশীল ব্যবস্থাপনা প্রয়োজন। কৃষিবিদদের নেতৃত্বে এ উদ্যোগ ভোক্তাদের মধ্যে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কৃষিপণ্যের বাজার ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রাথমিকভাবে শেওড়াপাড়া আউটলেটের মাধ্যমে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সারা দেশের ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সংবাদ লাইভ/বিজ্ঞপ্তি

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।