ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নিষিদ্ধ নগরী  I পার্থ প্রদীপ সরকার 

সংবাদ লাইভ
জুন ১৪, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

পার্থ প্রদীপ সরকার 

এখানে রাত্রিগুলো ভয়ংকর মায়াবী

রাত গভীর হলেই বাড়ে ভুতুড়ে বিলাপ

আঁধার বাতাসে ভাসে শতাব্দীর সংলাপ!

তবু জেগে রয় মায়াবী রাত, সারারাত ধরে

জড়িয়ে আদর অনাবিল চাঁদের চাদরে!

 

এখানে তাঁরাগুলো বড্ড আদুরে

নেমে আসে খুব কাছে নাগালের ভেতরে

এক হয়ে মিশে যায় জোনাকির মিছিলে

যুগপৎ আলো জ্বালে নিকষ আঁধারে

বিলুপ্ত নগরীর খোঁজে, রোজ রাতে!

 

এখানে জীবন যেন পালতোলা নাউ

ভেসে যায় দুরান্তে স্বপ্নের ঠিকানায়

মাঝ পথে দিক ভুলে ডুবে যায় হতাশায়

তবু বেঁচে থাকা হয় অজানা আশায়

এক কাপ নিষিদ্ধ প্রেমের ভয়ংকর নেশায়!

সংবাদ লাইভ/সাহিত্য

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।