ঢাকাSunday , 7 September 2025
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

আমি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না: কাদের সিদ্দিকী

Link Copied!

বঙ্গবীর কাদের সিদ্দিকী জানিয়েছেন, তিনি আওয়ামী লীগে পুনর্বাসনের চেষ্টা করছেন না। তিনি বলেন, “প্রায় ২৬ বছর আগে আমি নিজেই কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছি। শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে আমার রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। তবে শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের জনগণকে ভালোবাসি এবং সম্মান করি।”

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরে নিজের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী আরও বলেন, “ধানমন্ডি ৩২-এর মতো আমার বাসা ভেঙে যদি দেশে শান্তি আসে, তবে আমি তার সমর্থন করছি। এ ঘটনায় আমি কোনো দলের নেতাকর্মীকে দোষারোপ করছি না। তবে এ বিষয়ে মামলা হবে।”

তিনি জানান, বিকেলে বাসাইল উপজেলায় পূর্বঘোষিত মুক্তিযোদ্ধা সমাবেশেও অংশ নেবেন। সংবাদ সম্মেলনে তার ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকীসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এর আগে, রোববার রাত ১টার দিকে কাদের সিদ্দিকীর বাসার জানালার গ্লাস ও গাড়ি ভাঙচুর করা হয়।

এদিকে, বাসাইল উপজেলায় কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশের ব্যানারে পৃথক সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম শনিবার রাতের এই আদেশ জারি করেন। এটি রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) তানবীর আহাম্মেদ জানান, কাদের সিদ্দিকীর বাসায় ভাঙচুরের ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।