ads
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

সিগমা গ্রুপ-এর ইফতার মাহফিল ও পোল্ট্রি-প্রাণিসম্পদ সেক্টর নিয়ে মতবিনিময় সভা

সংবাদ লাইভ
মার্চ ১৪, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় সিগমা গ্রুপ-এর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও পোল্ট্রি-প্রাণিসম্পদ সেক্টরের বর্তমান অবস্থা ও সম্ভাবনা নিয়ে এক অনানুষ্ঠানিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) আয়োজিত এই অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে সিগমা গ্রুপ-এর চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন সিগমা পরিবারের কর্মকর্তা-কর্মচারী, পোল্ট্রি ও প্রাণিসম্পদ সেক্টরে কর্মরত উদ্যোক্তা এবং গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা আমাদের জীবনে সততা, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে। দেশের প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি উপস্থিত সকলকে অগ্রিম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছাও জানান।

মতবিনিময় সভায় পোল্ট্রি ও প্রাণিসম্পদ সেক্টরের বর্তমান চ্যালেঞ্জ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, উৎপাদন ব্যয় হ্রাস, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং খাতের টেকসই উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা খাতের সার্বিক উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক এবং গণমাধ্যমের সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেমিন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ডা. গোলাম মোরশেদ, সিগমা বাংলাদেশ-এর ডি.জি.এম জনাব রিয়াজুল ইসলামসহ পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়, যা পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করে।

সংবাদ লাইভ/কৃষি

 

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।