বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) অর্থনীতি বিভাগের প্রথম ছাত্রসংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের ২০১৯-২০ সেশনের মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০২০-২১ সেশনের মাসুম বিল্লাহ।
গত ১৯শে এপ্রিল (বুধবার) অর্থনীতি বিভাগ কতৃক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে এ ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।এ নির্বাচনে বিভাগের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মোট ভোটার ছিলো ৩১৪ জন।সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মেহেদী ও মাসুম।
এছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহতাসিম জাহিন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রায়হানা তাবাসসুম সহ মোট ১৫ টি পদে নির্বাচন করেছেন বিভাগের ১৫ জন শিক্ষার্থী।
প্রথম ছাত্রসংসদের নির্বাচিত সভাপতি হিসেবে মেহেদী হাসান জানান, এই অর্জন আমার একার নয়—এটি বিভাগের শিক্ষার্থীদের ভালোবাসা, আস্থা ও অকুণ্ঠ সমর্থনের প্রতিফলন।
সকলকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, বিজয় দায়িত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। বিভাগের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।


