নিজস্ব প্রতিবেদক: পোল্ট্রি খাতে অন্ত্রের স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে জার্মান প্রতিষ্ঠান Evonik-এর প্রোবায়োটিক পণ্য ‘Ecobiol® Soluble Plus’ বাংলাদেশের বাজারে এনেছে SKL Animal Health Co., Ltd. এ উপলক্ষে গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ কক্সবাজারের একটি অভিজাত হোটেলে Product Launching ও Technical Seminar অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে SKL Animal Health-এর ব্যবস্থাপনা পরিচালক আবু সাইদ বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও খামারিদের কল্যাণে গত এক যুগ ধরে কাজ করছে তাঁর প্রতিষ্ঠান। দেশের শহর থেকে প্রত্যন্ত অঞ্চলের খামারিদের কাছে মানসম্মত পণ্য ও কারিগরি সেবা পৌঁছে দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, খামারিদের চাহিদা বিবেচনায় দক্ষিণ কোরিয়া, জার্মানি, চীন ও জর্ডানসহ বিভিন্ন দেশ থেকে মানসম্পন্ন পণ্য আমদানি করে দেশের প্রাণিসম্পদ খাতে সেবা দিয়ে আসছে SKL Animal Health। এরই ধারাবাহিকতায় Evonik-এর Ecobiol® Soluble Plus বাংলাদেশে বাজারজাত করা হচ্ছে।
অনুষ্ঠানের কারিগরি অধিবেশনে মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে পণ্যটির বৈশিষ্ট্য, ব্যবহার ও পোল্ট্রির অন্ত্রের স্বাস্থ্য ব্যবস্থাপনায় এর সম্ভাব্য ভূমিকা তুলে ধরেন Evonik Bangladesh-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. সঞ্জিত চক্রবর্তী।
তিনি বলেন, পোল্ট্রির অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখা পাখির সামগ্রিক সুস্থতা, উৎপাদনশীলতা এবং খামারের অর্থনৈতিক কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নেক্রোটিক এন্টারাইটিসের (Necrotic Enteritis) মতো অন্ত্রজনিত রোগের ঝুঁকি মোকাবিলায় কার্যকর খামার ব্যবস্থাপনা ও প্রোবায়োটিকের ভূমিকা বিবেচনা করা প্রয়োজন।

ডা. সঞ্জিত চক্রবর্তী আরও বলেন, পোল্ট্রি খাতে অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভরতা কমিয়ে টেকসই উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে গাট হেলথ ম্যানেজমেন্টকে অগ্রাধিকার দিতে হবে। এ ক্ষেত্রে উপকারী অন্ত্রীয় অণুজীবের ভারসাম্য বজায় রাখা এবং ক্ষতিকর জীবাণুর বিস্তার নিয়ন্ত্রণে সমন্বিত ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে জানানো হয়, Ecobiol® Soluble Plus একটি প্রোবায়োটিকভিত্তিক Gut Flora Stabilizer। এতে রয়েছে Bacillus amyloliquefaciens CECT 5940 ব্যাকটেরিয়ার কার্যকর উপাদান। পণ্যটি পোল্ট্রির অন্ত্রে উপকারী অণুজীবের ভারসাম্য বজায় রাখতে সহায়তার উদ্দেশ্যে ব্যবহৃত হয়।
বক্তারা বলেন, নেক্রোটিক এন্টারাইটিসের মতো রোগের ঝুঁকি কমাতে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে বায়োসিকিউরিটি, খাদ্য ও পানির মান, খামার ব্যবস্থাপনা এবং কার্যকর গাট হেলথ কর্মসূচির সমন্বিত প্রয়োগ জরুরি। সুস্থ পাখি, নিরাপদ খাদ্য ও টেকসই উৎপাদনব্যবস্থা নিশ্চিত করতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে SKL Animal Health-এর অর্ধশতাধিক পরিবেশক, বিপণন কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া উপস্থিত ছিলেন Farmcare Bangladesh-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ডা. আসাদুজ্জামান এবং Evonik Bangladesh-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. সঞ্জিত চক্রবর্তীসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা।
পণ্য উদ্বোধন ও কারিগরি সেমিনারের পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন আয়োজন করা হয়। র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
নতুন এ পণ্য সংযোজনের মাধ্যমে বাংলাদেশের পোল্ট্রি খাতে আধুনিক গাট হেলথ ব্যবস্থাপনা ও প্রোবায়োটিকের ব্যবহার সম্প্রসারণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে SKL Animal Health।


