ঢাকাশুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, বাকৃবির ভেটেরিনারি অনুষদের শোক

মো আমান উল্লাহ, বাকৃবি
আগস্ট ২৮, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি  অনুষদ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) নেপালের ঢাকাস্থ দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে পাঠানো এক শোকবার্তায় অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান এ সমবেদনা জানান।

শোকবার্তায় বলা হয়, নেপালে সাম্প্রতিক আকস্মিক বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় ভেটেরিনারি অনুষদ গভীরভাবে মর্মাহত। এই দুর্যোগে নিহতদের স্বজন এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও সম্প্রদায়ের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।

শোকবার্তায় আরও বলা হয়, বাকৃবির ভেটেরিনারি সায়েন্স অনুষদে উল্লেখযোগ্য সংখ্যক নেপালি শিক্ষার্থী পড়াশোনা করছেন। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবারের গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ। তাদের উপস্থিতি বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করেছে। নেপালের এই কঠিন সময়ে তাদের এবং দেশটির মানুষের প্রতি সংহতি প্রকাশ করে অনুষদ।
এতে নেপাল সরকারের পাশাপাশি উদ্ধার ও জরুরি সেবায় নিয়োজিত সংস্থা, নিরাপত্তা বাহিনী, মানবিক সহায়তাকারী সংগঠন এবং উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে যুক্ত সবাইকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শক্তি ও সান্ত্বনা এবং দুর্যোগে আক্রান্তদের নিরাপত্তা, দ্রুত পুনরুদ্ধার ও ঘুরে দাঁড়ানোর জন্য প্রার্থনা করা হয়।

উল্লেখ্য, ২৬ আগস্ট নেপালের চীন সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। প্রাথমিক অনুসন্ধানে হিমবাহ ধস ও বরফ-পাথরের ধস থেকে সৃষ্ট প্রবল স্রোতকে এ দুর্যোগের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে এবং হতাহত ও নিখোঁজের সংখ্যা পরিবর্তিত হচ্ছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।