ঢাকাSunday , 22 January 2023
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কবিতা | আর কতদিন | শারফুন লিখি

সংবাদ লাইভ
January 22, 2023 4:20 am
Link Copied!

“আর কতদিন!”
_____শারফুন লিখি

বুকের ভেতর আকুপাকু আর কতদিন!
ভাল্লাগেনা কিছুই আমার,আর কতদিন!

সকাল বিকাল গহীন রাতে,
শূণ্য হৃদয় শূণ্য হাতে,
ভ্যাবাচ্যাকা খেতে খেতে,

হকচকানি আর কতদিন!
আর কতদিন,আর কতদিন!

পাঁজর ভাঙা শীতের প্রকোপ আর কতদিন!
বাউকুড়ানির ঝাপটা গায়ে আর কতদিন!

সরষেফুল ভরা চোখে,
রঙিন কালি লাগলো মুখে,
চতুর্দিকে আঁধার দেখে,

ধুকপুকুনি আর কতদিন!
আর কতদিন,আর কতদিন!

চোখের পানি বাষ্পীভূত আর কতদিন!
অদিন গুনেই বেলা পাড়,আর কতদিন!

সাহস সব গেছে সরে,
স্বপ্নডানাও গেল পুড়ে,
বাঁচতে চাই করে করে,

নাভিশ্বাস আর কতদিন!
আর কতদিন,আর কতদিন!

বুকের ভেতর দুখের চিতা আর কতদিন!
আমার কিচ্ছু ভাললাগেনা,আর কতদিন!

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।