ads
ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

পিটেকে উত্তাল আন্দোলন: প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বর্জন

বুটেক্স সংবাদদাতা
জুলাই ১৭, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (পিটেক) জুড়ে চলছে শিক্ষার্থীদের জোরালো আন্দোলন। সকাল থেকেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তালা লাগিয়ে দিয়েছেন কলেজের প্রশাসনিক ভবনে। একইসঙ্গে তারা ঘোষণা দিয়েছেন— অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন করবেন।

দীর্ঘদিন ধরে চলা প্রশাসনিক অব্যবস্থাপনা, ফল প্রকাশে অনিয়ম, শিক্ষক সংকট ও একাডেমিক কার্যক্রমে অসঙ্গতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা রাজপথে নেমে আসেন। তাদের দাবি, শিক্ষাজীবন নিয়ে এমন অবহেলা আর সহ্য করা সম্ভব নয়। প্রশাসনের দায়িত্বহীন আচরণে তাদের একাডেমিক ক্যারিয়ার অনিশ্চয়তার মুখে পড়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ষোলো ও সতেরো ব্যাচের অনেক শিক্ষার্থীকে ইয়ারড্রপ দেওয়া হলেও, তাদের ফেইলকৃত বিষয়ের নাম ও গ্রেড অফিসিয়ালি জানানো হয়নি। কেন এই ইয়ারড্রপ দেওয়া হয়েছে, সে বিষয়ে প্রশাসনের কাছ থেকে কোনো স্বচ্ছ ব্যাখ্যাও আসেনি। এছাড়া ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতা, সেমিস্টার শেষে রেজাল্ট না দেওয়া এবং শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত হওয়াসহ একাধিক সমস্যা তারা তুলে ধরেন।

শিক্ষার্থীরা আরও বলেন, প্রতিটি সেমিস্টার নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন না হওয়ায় তারা সেশনজটে পড়ে যাচ্ছেন। তাছাড়া অতিরিক্ত ফি দিয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ না থাকায় শিক্ষার্থীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।

বিক্ষোভকারীরা জানান, কলেজ কর্তৃপক্ষ যদি দ্রুত এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে আন্দোলন আরও তীব্র করা হবে। প্রশাসনিক ভবনে তালা দেয়ার পাশাপাশি সকল একাডেমিক কার্যক্রম স্থগিত রেখেই তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

অপরদিকে, কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে আন্দোলন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা আরও বাড়ছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

পিটেক এখন রূপ নিয়েছে একটি জাগ্রত আন্দোলনের মঞ্চে, যেখানে ছাত্রদের একটাই স্লোগান—

“আমরা চাই স্বচ্ছতা, চাই  ন্যায়বিচার।”

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।