ঢাকাWednesday , 30 November 2022
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

এবার হিন্দি সিনেমায় জয়া আহসান

সংবাদ লাইভ
November 30, 2022 7:28 am
Link Copied!

বিনোদন ডেস্ক :দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার অভিনয় করতে যাচ্ছেন হিন্দি সিনেমায়। ‘করক সিং’ নামে এই ছবিটি পরিচালনা করবেন অনিরুদ্ধ রায় চৌধুরী। এই ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো হিন্দি সিনেমায় অভিষেক হচ্ছে জয়া আহসানের।

জানা গেছে, ছবির নাম ভূমিকায় রয়েছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আর মুখ্য ভূমিকায় দেখা যাবে জয়া আহসানকে। শুধু তাই নয়, এখানে আরও অভিনয় করবেন ‘দিল বেচারা’ খ্যাত অভিনেত্রী সানজানা সাংভি। এ ছাড়াও পশ্চিমবঙ্গের আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যাবে এই সিনেমায়। শোনা গেছে, এই ছবিতে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অভিনয় করার কথা ছিল।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।