ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

মনোহরদীতে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি অনুষ্ঠিত

সংবাদ লাইভ
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৯:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও জলবায়ু সচেতনতা বাড়াতে নরসিংদীর মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে এ্যাবের সদস্য সচিব এবং কৃষক দল কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম সম্পাদক, কৃষিবিদ  শাহাদত হোসেন বিপ্লব বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ প্রতিবছর অর্থনৈতিকভাবে প্রায় ৩৭ হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং ৬৩ লক্ষ মানুষ ঘর ছাড়া হচ্ছে। মানুষের গড় আয়ুর ওপরও এর প্রভাব পড়ছে। এসব ক্ষতি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারাকান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আঞ্চলিক উদ্যানতত্ত্ব  গবেষণা কেন্দ্র, বারি, শিবপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ তোফাজ্জল হোসেন, নরসিংদী জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল এবং সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স প্রমুখ।

প্রধান অতিথি  আরও বলেন, বেশি করে বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ুর ভারসাম্য রক্ষা করা সম্ভব। ফলে উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির পথ সুগম হবে। বেকারত্ব কমাতেও এই কর্মসূচি ভূমিকা রাখতে পারে। তাই দেশকে স্থিতিশীল রাখতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন।উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থীর মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে উপজেলার তারাকান্দী উচ্চ বিদ্যালয়, নোয়াকান্দী হাজী আলীম উদ্দীন উচ্চ বিদ্যালয় ও অর্জুনচর উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির দেশব্যাপী ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কার্যক্রমের ২৫ কোটির বৃক্ষ রোপনের অংশ হিসেবে কর্মসূচিটির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।কর্মসূচিতে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থী, এ্যাবের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।