ঢাকাMonday , 4 May 2026
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

আবেদিন এগ্রোভেট লিমিটেডের “বার্ষিক ট্যুর ২০২৫” সফলভাবে সম্পন্ন

সংবাদ লাইভ
May 4, 2026 10:13 am
Link Copied!

আবেদিন এগ্রোভেট লিমিটেড কর্তৃক আয়োজিত বার্ষিক ট্যুর ২০২৫ গত ২০ এপ্রিল থেকে ২৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত কক্সবাজারে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ট্যুরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত ডিলারবৃন্দ এবং কোম্পানির সহকর্মীগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের নিয়ে গঠিত টিমটি কক্সবাজারের মনোরম পরিবেশে এক আনন্দঘন ও উৎসবমুখর সময় অতিবাহিত করেন।

ভ্রমণকালীন সময়ে অংশগ্রহণকারীরা কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন এবং সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন, যা সকলের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকে।

উল্লেখ্য, ২০২৫ সালের সেলস টার্গেট সফলভাবে অর্জনকারী ডিলার ও সহকর্মীদের মধ্য থেকে নির্বাচিত ব্যক্তিরাই এই বিশেষ ট্যুরে অংশগ্রহণের সুযোগ লাভ করেন। এই উদ্যোগ কোম্পানির কর্মদক্ষতা বৃদ্ধি ও অংশীদারদের অনুপ্রেরণা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আবেদিন এগ্রোভেট লিমিটেডের এই আয়োজনটি কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সংবাদ লাইভ/সবি

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।