ads
ঢাকাশুক্রবার , ৬ মার্চ ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ঢাকায় শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৬, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকার উদ্যোগে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল গতকাল বাংলাদেশ বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য এবং পরবর্তীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত শিবগঞ্জ উপজেলার কৃতি সন্তান মীর শাহে আলম-কে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধনা গ্রহণ শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার বক্তব্যে বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে বঞ্চিত বগুড়া তথা শিবগঞ্জের মানুষের ন্যায্য দাবি-দাওয়া পূরণে তিনি অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির মাধ্যমে শিবগঞ্জ উপজেলার মানুষের উন্নয়নে কীভাবে সম্মিলিতভাবে কাজ করা যায় সে বিষয়ে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান।

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ রিলিফ কমিটির চেয়ারম্যান ও বগুড়ার জিপি অ্যাড.মো. শফিকুল ইসলাম টুকু এবং পাবলিক প্রসিকিউটর(পিপি) ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী সমিতির বগুড়া ইউনিটের সভাপতি অ্যাড.মো.আব্দুল বাছেদ।

বিকেল ৪টায় সমিতির দপ্তর সম্পাদক ও জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত আবু বকর সিদ্দিক-এর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ও সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. মশিহুর রহমান।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দেশের বিশিষ্ট যৌন ও চর্মরোগ বিশেষজ্ঞ এবং সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এজেডএম মাইদুল ইসলাম, বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, অতিরিক্ত সচিব ও সমিতির সভাপতি বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড. কাজী মো. ইমদাদুল হক, সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক হাসেমুজ্জামান, রুপসী বিডির এমডি মীর শাকরুল আলম সীমান্ত সহ আরো অনেকে। ইফতার অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক সাবিহা সুলতানা পুতুল এবং সদস্য সচিব মো. মোফাচ্ছের আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মুহাম্মদ তাহাজ্জত আলী, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আলিম, শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রফেসর ড. মো. জাহিদুর রহমান,প্রচার সম্পাদক মো. আশরাফুল ইসলাম, প্রকৌশলী মো. নুর-এ আলম সুমন, মাসুদর রহমান, মাহবুবুর রহমান,তাহাজ্জদ হোসেন বাবু, মশিউর রহমান আপেল,আলিয়ারহাট কৃষি ব্যাংকের ম্যানেজার মো. তৌফিকুর রহমান,কৃষিবিদ মো মানছুর রহমান,শামীম হোসেন মন্ডল,মিরানা মাহরুখ,অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ,ডা. আবু বকর সিদ্দিক,দুদক পরিচালক বেনজীর আহমেদ,রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক এমডি মো: মুঈন উদ্দিন, মোঃ আবু হাসান, সিনিয়র এএসপি ডিএমপি সদরদপ্তর,ব্রিগেডিয়ার জেনারেল অবঃ ডাঃ নিয়ামুল গনি চৌধুরী, সহ ঢাকাস্থ্য বগুড়ার বিভিন্ন উপজেলা ও জেলা সমিতির সভাপতি,সাধারণ সম্পাদক সহ দেশের বিভিন্ন সেক্টরে কর্মরত শিবগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।