ads
ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

এরিস্টোফার্মায় সেলস ম্যানেজার হিসেবে যোগ দিলেন ডা. এ.এম. এ. সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

এনিমেল হেলথ সেক্টরের সুপরিচিত ব্যক্তিত্ব ডা. এ.এম. এ. সুফিয়ান সম্প্রতি -এর এনিমেল হেলথ ডিভিশনে সেলস ম্যানেজার পদে যোগদান করেছেন। সেক্টরসংশ্লিষ্টদের মতে, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব নতুন কর্মপরিসরে ইতিবাচক গতি আনবে।

ডা. সুফিয়ান ২০০১ সালে থেকে ডিভিএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০০৩ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাকোলজিতে এমএস ডিগ্রি সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষ করে ২০০৪ সালে -এ মার্কেটিং অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।

কর্মজীবনের ধারাবাহিকতায় তিনি -এর ফার্মা ও ফার্ম বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া -এ বিভিন্ন পদে দায়িত্বশীল ভূমিকা রেখে প্রতিষ্ঠানটির বিকাশে অবদান রাখেন। সর্বশেষ তিনি জেনারেল এগ্রো কেয়ার লিমিটেডে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

এনিমেল হেলথ সেক্টরে তাঁর ২২ বছরের দীর্ঘ অভিজ্ঞতা, পণ্য ব্যবস্থাপনা ও বাজার সম্প্রসারণে দক্ষতা এবং টিম নেতৃত্বের সক্ষমতা নতুন কর্মস্থলে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছে।

নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন ডা. এ.এম. এ. সুফিয়ান। সংবাদ লাইভ টুয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

সংবাদ লাইভ/সবি

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।