ads
ঢাকাবৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ইবি সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন

ইবি প্রতিনিধি
জানুয়ারি ২৯, ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুসা খান ও সাধারণ সম্পাদক হিসেবে আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল সদর দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টা বাংলা বিভাগের অধ্যাপক ড. শেখ মোহা. রেজাউল করিম স্বাক্ষরিত কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন-
সহ-সভাপতি মো. রাতুল হাসান, যুগ্ম- সাধারণ সম্পাদক সাকিব আল হাসান, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, অর্থ সম্পাদক রাবেয়া খন্দকার, সহ-অর্থ সম্পাদক সুমি খানম, দফতর সম্পাদক চয়েস কুমার বিশ্বাস, উপ-দফতর সম্পাদক মো. রনি আলম, গ্রন্থাগার সম্পাদক মহিউদ্দিন ফকির, সহ-গ্রন্থাগার সম্পাদক সিরাজুম মনিরা জেনন, প্রচার সম্পাদক যুক্তা জ্যোতি গোলদার, সহ-প্রচার সম্পাদক মো. শাহজাহান মিঞা, পাঠচক্র সম্পাদক হুমায়ুন রশিদ হিমু, সহ-পাঠচক্র সম্পাদক আব্দুর রহমান রাতুল এবং কার্যনির্বাহী সদস্য মো. শোয়াইব হোসেন, মোশারফ মূসা ও নূর মিশরী।

নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি মুসা খান বলেন, “আমার মেয়াদে আমি চাই আমাদের সংসদ হয়ে উঠুক নতুন ও অভিজ্ঞ লেখকদের সেতুবন্ধন। আমরা নিয়মিত পাঠচক্র, সাহিত্য আড্ডা এবং দেয়ালিকা বা ম্যাগাজিন প্রকাশের মাধ্যমে আমাদের চর্চাকে অব্যাহত রাখব।”

তিনি বলেন, “বদ্ধ চিন্তায় মুক্তি নেই। সাহিত্যই পারে আমাদের চিন্তার জগৎকে প্রসারিত করতে এবং আমাদের মাঝে বুদ্ধির মুক্তি ঘটাতে।”

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।