ঢাকাTuesday , 29 November 2022
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ছোটবেলা থেকেই ব্রাজিল ফুটবলের ভক্ত মারজান জেনিফা!

সংবাদ লাইভ
November 29, 2022 9:56 pm
Link Copied!

চিত্রনায়িকা মারজান জেনিফা ১০০ জন ব্রাজিল সমর্থকদের মধ্যে জার্সি উপহার দিয়েছেন। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছিলেন বিশ্বকাপ উপলক্ষে প্রিয় দল ব্রাজিল সমর্থকদের মাঝে জার্সি উপহার দেওয়ার। নিজের ফেসবুকে এক পোস্টে ঘোষণাটি দিয়েছিলেন তিনি।

পূর্ব ঘোষণা অনুযায়ী নিজ নামে প্রতিষ্ঠিত ফ্যাশন হাউজের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে ২৩ নভেম্বর রাজধানীর পুলিশ প্লাজায় জমকালো এক আয়োজনে উপস্থিত ১০০ জন ব্রাজিল সমর্থকদের মধ্যে জার্সি বিতরণ করেন তিনি। এসময় ব্রাজিলের পতাকা, ফুটবলের মাঠ ও নেইমারের ছবি দিয়ে বানানো কেক কাটেন তিনি। সঙ্গে ছিলেন তার স্বামী জুবায়ের।

মারজান জেনিফা বলেন, ছোটবেলা থেকেই আমি একজন ব্রাজিলের ফুটবল দলের অনেক বড় ভক্ত। ব্রাজিলকে অনেক ভালোবাসি, আমার সব আয়োজন ব্রাজিল দলকে ঘিরেই। এ কারণে ১০০ জন ব্রাজিল সমর্থকদের ফ্রিতে জার্সি দিয়েছি।

২০১৬ সালে ‘মুসাফির’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় মারজান জেনিফারের। আশিকুর রহমান পরিচালিত এ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেন তিনি।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।