ঢাকাWednesday , 28 January 2026
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নৌকায় চড়ে বিএনপির জনসভায় যোগ দিলেন বাকৃবির বিএনপিপন্থী শিক্ষকরা

Link Copied!

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিংহ সফরকে ঘিরে মঙ্গলবার (২৭ জানুয়ারি) ব্যতিক্রমী এক দৃশ্যের অবতারণা হয়। জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধিকাংশ বিএনপিপন্থী শিক্ষক ব্রহ্মপুত্র নদপথে নৌকাযোগে রওনা করেন।

যানজট এড়াতে শিক্ষকরা ক্যাম্পাস সংলগ্ন ব্রহ্মপুত্র ঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকায় চড়ে জয়নুল আবেদীন পার্কের ঘাটের উদ্দেশে‌্য রওনা হন। সেখান থেকে তাঁরা সমাবেশস্থলে পৌঁছান।

সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, শহরের রাস্তায় তীব্র যানজট থাকায় তাঁরা নৌপথকেই সহজ মাধ্যম হিসেবে বেছে নেন। সমাবেশস্থল পর্যন্ত পৌঁছাতে নৌকায় করে যাওয়া তাঁদের জন্য সময় ও কষ্ট—দুটোই বাঁচিয়েছে বলে জানান তাঁরা।

উল্লেখ্য, দুই দশকের বেশি সময় পর ময়মনসিংহে জনসভা করেন তারেক রহমান। এর আগে ২০০৫ সালে তিনি সর্বশেষ এ জেলা সফর করেছিলেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।