ads
ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

দায়িত্ব গ্রহণ করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মোশারফ হোসেন

Link Copied!

 

রিফায়েত আলম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৮ম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভ, নজরুল ভাস্কর্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিত্তিপ্রস্তরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “আমি শূন্য থেকে শুরু করতে চাই, কিন্তু পরিপূর্ণ হয়ে ফিরতে চাই। আপনাদের সহযোগিতা ও সমর্থন পেলে আমি অবশ্যই সফল হতে পারবো। আমি শুধু একটি মাধ্যম, বাস্তবায়নের দায়িত্ব সবার।”

তিনি বলেন, “ডাইভার্সিটিই সৌন্দর্য। ভিন্ন মত ও আদর্শ থাকতেই পারে, তবে সবাই যদি দেশের কল্যাণে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে চায়, তাহলে সবাইকে স্বাগত জানাই। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে দল-মত নির্বিশেষে একসঙ্গে কাজ করতে হবে।”

বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, “প্রত্যেকের দায়িত্ব ও কাজের একটি নির্দিষ্ট কাঠামো রয়েছে। সবাই যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলে পুরো ব্যবস্থাই স্বাভাবিকভাবে চলবে। কোনো সমস্যা বা দাবি থাকলে যথাযথ প্রক্রিয়ায় আসবেন। প্রশাসন ব্যবস্থা না নিলে তখন অভিযোগ জানাবেন। শুধু সালাম দেওয়ার জন্য অফিসে আসতে হবে না, মনে মনে দিলেও আমি গ্রহণ করবো।”

এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. মোশারফ হোসেনকে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তিনি এর আগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবেও কর্মরত ছিলেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।