ads
ঢাকাসোমবার , ২৬ মে ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ঠিকাদারের গাফিলতিতে কাহালুর কল্যাপাড়া সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

কাহালু (বগুড়া) প্রতিনিধি :
মে ২৬, ২০২৫ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঠিকাদারের দায়িত্বহীনতার কারণে বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের কল্যাপাড়া গ্রাম থেকে আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা পর্যন্ত সড়কটির নির্মাণ কাজ থমকে রয়েছে। এতে গ্রামের সাধারণ মানুষসহ দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৯৫ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে এলজিইডি অর্থায়নে ২০২৪ সালের ডিসেম্বর মাসে সড়কটির পাকাকরণ কাজ শুরু হয়। সড়কটির দৈর্ঘ্য প্রায় ৯০০ মিটার। প্রথম পর্যায়ে ইটের সলিং তুলে ইট ভেঙে খোয়া তৈরি করা হয়। এরপর থেকে কাজ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

সড়কের নির্মাণ কাজ বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতেই কাদা হয়ে যাচ্ছে পুরো পথটি। এতে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন কল্যাপাড়া ফাজিল মাদ্রাসার ৪০০-৫০০ শিক্ষার্থী ও কল্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীরা। যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাও কষ্টসাধ্য হয়ে পড়েছে।

এ বিষয়ে কল্যাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, “রাস্তার এমন অবস্থায় ছাত্রছাত্রীদের যাতায়াত চরমভাবে ব্যাহত হচ্ছে। আমরা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, কিন্তু কোনো অগ্রগতি নেই।”

স্থানীয় জামায়াত আমির আবু দাউদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “দ্রুত এই রাস্তার কাজ শেষ করে জনদুর্ভোগ লাঘব না হলে এলাকাবাসীকে সাথে নিয়ে উপজেলা ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হবো।”

মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন জানান, বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলেছেন।

এদিকে কাহালু উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, “সড়কটির কাজ নিয়ে কিছু জটিলতা সৃষ্টি হয়েছিল। তবে আসন্ন ঈদ-উল-আযহার আগেই সড়কটিতে বালু ও খোয়া ফেলে চলাচলের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।”

স্থানীয়দের অভিযোগ, সড়কটির যে ইট তুলে খোয়া তৈরি করা হয়েছিল, সেগুলোর অনেক অংশ এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছেন গ্রামবাসী।

সংবাদ লাইভ/বগুড়া

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।