বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অধ্যয়নরত ফরিদপুর জেলা হতে আগত শিক্ষার্থীদের সংগঠন ফরিদপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো.মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহীদ আফ্রিদি।
রবিবার বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের সাবেক সভাপতি বাবুল মিয়া এবং সম্পাদক মো. মিঠুন হাসান।
এছাড়াও কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্লাবন বিশ্বাস, মেহেদী হাসান সোহাগ, গুলশানারা আশা ও এম সাইফুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক পদে রাসেল মাহমুদ, মোহাম্মদ সানোয়ার, নাজমুল হোসেন ও সিয়াম মিয়া মনোনীত হয়েছেন।
উল্লেখ্য, আগামী ১ বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয় এবং আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়।


