ads
ঢাকামঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২৪ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মহানগরে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আদেশ বাস্তবায়নে স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রিটের শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী এবং ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু। রিটটি দায়ের করেন বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেলচালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম এবং সাধারণ সম্পাদক মো. মমিন আলী।

ব্যাটারিচালিত রিকশার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, যার ফলে অনেকে আহত হচ্ছেন এবং প্রাণহানিও ঘটছে। ঢাকার দুই সিটি করপোরেশন এ বিষয়ে অভিযান চালালেও পুরোপুরি সফল হতে পারেনি।

এখন হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন হলে ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য কমানোর সম্ভাবনা রয়েছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।